1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
লাকসামে কভার্ডভ্যান চাপায় এক নারী পথচারী নিহত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

লাকসামে কভার্ডভ্যান চাপায় এক নারী পথচারী নিহত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ৯৮২ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার লাকসামে কভার্ডভ্যান চাপায় এক নারী পথচারী জোসনা আক্তার (২৪) নিহত হয়েছেন। মঙ্গলবার পৌর শহরের মিশ্রি এলাকার ভাঙ্গা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নারী পার্শ্ববর্তী লালমাই উপজেলার জামিরা এলাকার মামুনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী মিশ্রি গ্রামের আবদুর রহিম বাবুল জানান, ঐ মহিলা সড়ক পারাপারের সময় তার সামনে একটি সিএনজিচালিত অটোরিকশা এসে পড়ে। একই সময়ে কুমিল্লা থেকে নোয়াখালীমুখী দ্রুতগামী একটি কভার্ডভ্যান (ঢাকা-মেট্রো-ট-১৩-২১৯৫) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ওসি মোরশেদ আলম ভূঁইয়া জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কভার্ডভ্যানটি আটক করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD