1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
সিরিয়ায় বাজারে গোলাবর্ষণ, নিহত ১৪ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

সিরিয়ায় বাজারে গোলাবর্ষণ, নিহত ১৪

  • প্রকাশিতঃ রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ৬২৫ বার পঠিত

সিরিয়ার উত্তরাঞ্চলে একটি বাজারে গোলাবর্ষণে পাঁচ শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ।

শুক্রবার সিরিয়ার উত্তরাঞ্চলীয় আল-বাব শহরের একটি বাজারে রকেট হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। অবশ্য হোয়াইট হেলমেট রেসকিউ গ্রুপ প্রাথমিকভাবে মৃতের সংখ্যা ৯ বলে জানিয়েছিল। খবর রয়টার্সের।

আন্তর্জাতিক এই সংস্থাটি বলছে, হামলার পর উদ্ধার ও অনুসন্ধান অভিযান এখনো অব্যাহত রয়েছে। আর তাই নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। শুক্রবারের এই হামলায় কমপক্ষে ৩০ আহত হয়েছেন এবং আহতদের মধ্যেও শিশু রয়েছে।

টানা ১১ বছর ধরে সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে। দীর্ঘ এই সংঘাতের কারণে গৃহযুদ্ধে সংশ্লিষ্ট ভিন্ন ভিন্ন পক্ষ সিরিয়ার একেক অঞ্চল নিয়ন্ত্রণ করে থাকে। শুক্রবার হামলার শিকার হওয়া আল-বাব শহরটি তুর্কি সমর্থিত বিদ্রোহীদের দখলে থাকা আলেপ্পো প্রদেশের মধ্যে পড়ে। তবে এই প্রদেশের অন্যান্য অংশ রাশিয়া সমর্থিত সিরিয়ার সরকারি সেনাদের দখলে রয়েছে।

যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) সিরিয়ার উত্তর এবং উত্তর-পূর্বের কিছু অংশ নিয়ন্ত্রণ করে। এসডিএফ-এর মিডিয়া সেন্টারের প্রধান ফরহাদ শামি বলেন, শুক্রবারের হামলার সঙ্গে এই গোষ্ঠীর কোনো সম্পর্ক নেই।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD