1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় বেড়া দিয়ে রাস্তা বন্ধের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় বেড়া দিয়ে রাস্তা বন্ধের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

  • প্রকাশিতঃ সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ৩৭৩ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল ।।

দীর্ঘ একযুগেরও বেশি পুরনো গ্রামীণ রাস্তায় বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে। এতে ৩০টি পরিবারের প্রায় দেড় শতাধিক মানুষ পড়েছেন বিপাকে।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের বেজুরা গ্রামের এ রাস্তাটি বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তি পোহাচ্ছেন এসব পরিবারের লোকজন।

স্থানীয় বাসিন্দা সিদ্দিকুর রহমান, মনির হোসেন ও বাছিরসহ ভুক্তভোগী বাসিন্দারা জানান, এই রাস্তা দিয়ে প্রায় ১৫ বছর ধরে চলাচল করে আসছিল স্থানীয় বাসিন্দারা। রাস্তায় বেড়া দেওয়ায় এই রাস্তাটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তার মালিকানা দাবি করা মৃত সুলতান আহাম্মদের ছেলে ও উপজেলার দুলালপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর আলম খুঁটি গেড়ে বাঁশ ও কঞ্চি দিয়ে বেড়া তৈরি করে চলাচলের রাস্তা বন্ধ করে দেন। এতে ওই এলাকার প্রায় দেড় শতাধিক মানুষ পোহাচ্ছেন দুর্ভোগ।
স্থানীয় বাসিন্দারা আরও জানান, রাস্তায় বেড়া দেওয়া স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম তাদের কোন কথাই শুনছেন না। বর্তমানে তাদেরকে অন্য আরেকটি রাস্তা দিয়ে ঘুরে বের হতে হচ্ছে, যা খুবই কষ্টকর। বর্তমানে এ কারণে তারা চরম দুর্ভোগের মধ্যে পরিবার নিয়ে বসবাস করছেন। তারা দ্রুত চলাচলের জন্য রাস্তাটি অবমুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ ব্যপারে অভিযুক্ত ইউপি সদস্য জাহাঙ্গীর আলম মুঠোফোনে এ প্রতিনিধিকে বলেন, এটা রাস্তা না, এটা আমাদের নিজস্ব জায়গা। এই অভিযোগ কে করছে আপনার কাছে তার নামটা বলেন। আমি তাকে দেখে নেবো। আর আপনি পারলে আমাকে ইউএনও পর্যন্ত নিয়ে যান। কে এই অভিযোগ করেছে তার নামটা আমাকে বলতে হবে। আপনি কেনো এখানে এসেছেন ? আমার জায়গায় আমি বেড়া দিয়েছি। এতে কার কী? আমি রাস্তা দেবো না।
এব্যাপারে দুলালপুর ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান ভূইয়া রিপন বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। একজন জনপ্রতিনিধি হয়ে বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না। আমি বিষয়টির সঠিক তদন্ত করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো।
এ ব্যপারে ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ কাউছার হামিদ বলেন, বিষয়টি আমি জানি না। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD