1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় বাথরুমের টাংকিতে পড়ে শিশুর মৃত্যু - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় বাথরুমের টাংকিতে পড়ে শিশুর মৃত্যু

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ৩১৩ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নানাবাড়ি বেড়াতে গিয়ে বাথরুমের খোলা টাংকিতে পড়ে লামিয়া নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর পশ্চিম পাড়া জারু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত লামিয়া উপজেলার সদর ইউনিয়নের মহালক্ষীপাড়া গ্রামের রুকু মিয়া দুধ ব্যাপারী বাড়ির ছাওয়াল মিয়ার মেয়ে ।

পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সে বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। কোথাও খুঁজে না পেয়ে বাড়ির পাশের পরিত্যক্ত বাথরুমের খোলা টাংকিতে তাকে ডুবন্ত অবস্থায় পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে একইদিন তাকে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে সমাহিত করা হয়। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD