1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকারমন্ত্রী - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকারমন্ত্রী

  • প্রকাশিতঃ রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ৬৯৪ বার পঠিত

নেকবর হোসেন

তত্ত্বাবধায়ক সরকারের দাবি সামনে এনে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করে বিএনপি ক্ষমতা যেতে চায় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

তিনি বলেছেন,সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি এখন তত্ত্বাবধায়ক সরকারের দাবি করছে। অথচ এমন দাবি বিএনপি এক সময় মানতে চায়নি; যা পরে বাধ্য হয়েছিল মানতে।

শনিবার বিকালে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার পোমগাঁও গ্রামে নিজ বাসভবনে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনার আহ্বান জানিয়ে তাজুল ইসলাম বলেন,বাংলাদেশকে এক সময় অবজ্ঞা, অবহেলা ও অসম্মানের চোখে দেখা হতো। শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর দেশকে সম্মানের আসনে অধিষ্ঠিত করেছেন।

মেট্রোরেল, পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবে রূপ নিচ্ছে। এতে জনগণের জীবনযাত্রার মান উন্নতির দিকে যাচ্ছে। কিন্তু বিএনপির এসব উন্নয়ন প্রকল্প ভালো লাগে না। কারণ তারা দেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়।”
গত পাঁচ বছরে নিজ আসনের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে মন্ত্রী বলেন, এ অঞ্চলে আওয়ামী লীগ সরকারের আমলে যত উন্নয়ন হয়েছে তা আগে কখনোই হয়নি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD