1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের ফাউন্ডেশন কলেজে বই বিতরণ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের ফাউন্ডেশন কলেজে বই বিতরণ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ৩৫০ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।।
কুমিল্লা সিলেট মহাসড়কের পাশে অবস্থিত ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের ফাউন্ডেশন কলেজে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে বই এবং শেখ রাসেল দিবসে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার দুপুরে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে৷ কলেজের অধ্যক্ষ সৈয়দ আবদুল কাইয়ুম এর সভাপতিত্বে বই ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের ফাউন্ডেশন কলেজে প্রতিষ্ঠাতা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের৷ এ সময় পূর্বঘোষিত জি পি এ -৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়৷ এবং সদ্য প্রতিষ্ঠিত মাধবপুর আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের ফাউন্ডেশন কলেজে একাদশ শ্রেণীতে যারা জি পি এ -৫ নিয়ে ভর্তি হবে এ বছরের ন্যায় আগামীতে ও তাদের কে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হবে বলে ঘোষনা করা হয়৷ এ সময় কলেজের প্রভাষক, শিক্ষার্থী এবং এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন৷

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD