1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
তিতাসে মাছিমপুর এলইডি টিভি মিনিবার ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

তিতাসে মাছিমপুর এলইডি টিভি মিনিবার ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ৯৭৪ বার পঠিত

তাপস চন্দ্র সরকার:

কুমিল্লার তিতাসের মাছিমপুরে এলইডি টিভি মিনিবার ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাতে অনুষ্ঠিত ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন দড়িমাছিমপুর একাদশ ও পাঙ্গাশিয়া একাদশ। দড়িমাছিমপুর ফুটবল একাদশ ট্রাইবেকারে ২-১ গোলের ব্যবধানে বিজয়ী হন।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ছাত্রলীগ নেতা রায়হান সরকার সানি।
ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নূর নবী। সভাপতিত্ব করেন প্রবীণ আ’লীগ নেতা মোঃ রজ্জব আলী সরকার।
দিক নির্দেশনা ও স্পন্সর করেছেন বিশিষ্ট ব্যবসায়ী রিপন সিকদার, মাছিমপুর আর আর ইনস্টিটিউশনের সভাপতি ও তিতাস উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক
মোঃ আলম সরকার, কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সদস্য হাজী মোঃ নাছির উদ্দীন, তিতাস উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন সিকদার, কলাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইব্রাহিম সরকার ও জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তাইজুল ইসলাম প্রমূখ।

জমকালো আয়োজনে ফানুস, আতশবাজি আর রংয়ের ঝলকানিতে খেলা দেখতে উপস্থিত ছিলেন হাজার হাজার দর্শক।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মুজিবুর রহমান মেম্বার, নাদিম সরকার, মাছিমপুর আর আর ইনস্টিটিউশনের অভিভাবক সদস্য মোঃ মিজানুর রহমান, মোফাজ্জল হোসেন মেম্বার,নজাহাঙ্গীর মেম্বার, রিপন আহমেদ ভূইয়া মেম্বার, কাজীরগাও এর মহিউদ্দিন লিটন, রকিবুল ইসলাম খোকন, রিপন হাসান নিপু,
আতাউর রহমান শানু, বিশিষ্ট ব্যবসায়ী
নাসির মোল্লা, জামাল বেপারী, আব্দুল আলীম, শফিকুল ইসলাম মেম্বার, বাবুল মুন্সী, উজ্জ্বল হোসেন সরকার, কামাল হোসেন, আঃ সাত্তার, আব্দুল্লাহ আল মামুন, হানিফা, সোহেল, ফরিদ বেপারী ও জাকির হোসেন প্রমূখ।
ধারাভাষ্যে ছিলেন, জনপ্রিয় ধারাভাষ্যকার মোঃ মনির হোসেন মাস্টার।
খেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, হাসান মাহমুদ অপু, ফারুক সরকার, মামুন মুন্সি,রুবেল সরকার, সোলেমান গাজী, কালাম মুন্সি, মোকবুল হোসেন, মনির হোসেন মাস্টার,শামীম বেপারী, হৃদয় সরকার, ফয়সাল খান, হাসান বেপারী, সোহেল সরকার, শাহীন আলম, জামাল ভূইয়া ও আরিফ প্রমূখ।
সবশেষে বিজয়ী দলের হাতে ৩২” এলইডি টিভি তুলে দেন অতিথিবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD