1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমেক হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার যমুনা টিভির সাংবাদিক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমেক হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার যমুনা টিভির সাংবাদিক

  • প্রকাশিতঃ বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ৭৭৬ বার পঠিত

নেকবর হোসেন:

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগে চিকিৎসাধীন নির্যাতনের শিকার সুমাইয়া আক্তার সুমি নামে এক শিশু গৃহকর্মীর ভিডিও ধারণ করতে গিয়ে লাঞ্চনার শিকার হয়েছে যমুনা টেলিভিশনের ব্যুরো চীফ ও ভিডিও জার্নালিস্ট। বুধবার সকালে ১১টার দিকে এ ঘটনা ঘটে। সকালে নির্যাতনের শিকার হওয়া ওই গৃহকর্মীর ভিডিও ধারন করতে গেলে ভিডিও ধারণে বাধা দেয়া ডা. আবু জাফর সানি নামে এক চিকিৎসক। এসময় রিপোর্টার খোকন চৌধুরী তাকে অনুরোধ করে যে, তারা একজন অসহায় শিশুর চিকিৎসা দিচ্ছেন তার একটু ভিডিও ধারণ করার। তাতেও বাধাদেন ডা. আবু জাফর সানি ও তার লোকজন। পরে তার লোকজনসহ ক্ষিপ্ত হয়ে যমুনা টেলিভিশনের রিপোর্টার ও ভিডিও জার্নালিস্টকে লাঞ্চিত করে হাসপাতাল থেকে বের করে দেন।
এ বিষয়ে যমুনা টেলিভিশনের কুমিল্লা ব্যুরো চীফ খোকন চৌধুরী জানান, নির্যাতনের শিকার শিশু গৃহকর্মী কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে জানতে পেরে বুধবার বেলা ১১টার দিকে আমরা সেখানে সংবাদ সংগ্রহ করতে যাই। তারা আমাদের সংবাদ সংগ্রহে বাধা প্রদান করে। এসময় কথা কাটাকাটির একপর্যায়ে কিলু-ঘুষি মেরে ক্যামেরা ভাংচুরের চেষ্টা চালায়।
এবিষয়ে ত হাসপাতালের পারিচালক আজিজুর রহমান সিদ্দিকীক জানান, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD