1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মুরাদনগরে ‘পুষ্টি গ্রামের শুভ উদ্বোধন’ ও উপকরণ বিতরণ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মুরাদনগরে ‘পুষ্টি গ্রামের শুভ উদ্বোধন’ ও উপকরণ বিতরণ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ৪৫৬ বার পঠিত

মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর:

কুমিল্লার মুরাদনগর উপজেলায় কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদার করণ প্রকল্পের আওতায় ‘পুষ্টি গ্রামের শুভ উদ্বোধন’ ও রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রায় ১১শ কৃষকের মাঝে বিনা মূল্যে বীজ, রসায়নিক সার ও উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার ধামঘর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হয়ে উপস্থিত থেকে ‘পুষ্টি গ্রামের উদ্বোধন’ করেন স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।

উদ্বোধন শেষে রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি প্রণোদনা কর্মসুচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে ১ হাজার ৯৯০ জন কৃষকের মাঝে ফল, সবজি, মসলার বীজ, ভেষজ চারা, ফলের চারা, রাসায়নিক সার ও উপকরণ বিতরণ করা হয়।

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্ত (ইউএনও) মোঃ আলাউদ্দীন ভূঞা জনীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারি ইবনে জলিল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু। উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার প্রদীপ কুমার সাহার সঞ্চালনায় এসময় কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক রানা, মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সরকার, ইউপি চেয়ারম্যান আব্দুল কাদির, ইউপি সদস্য মোর্শেদ খান প্রমূখ।

এর আগে ধামঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৩য় তলা উর্দ্ধমূখী ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD