1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
হোমনায় মাদ্রাসা থেকে নিখোঁজের দুই দিন পর বিলে মিললো ছাত্রের লাশ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

হোমনায় মাদ্রাসা থেকে নিখোঁজের দুই দিন পর বিলে মিললো ছাত্রের লাশ

  • প্রকাশিতঃ সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৯৩৩ বার পঠিত

নেকবর হোসেন:

কুমিল্লার হোমনায় মাদ্রাসা থেকে নিখোঁজ হওয়ার ২ দিন পর সজিব (১০) নামের এক ছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের আলীপুর গ্রামের বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মো. সজিব আলীপুর ক্বাদেরিয়া হাফেজিয়া মাদ্রাসার নুরানী বিভাগের ছাত্র ও আসাদপুর ইউনিয়নের ঘনিয়ারচর গ্রামের গোলাম মোস্তাফার ছেলে।

জানা যায়, গত শুক্রবার (১৩ অক্টোবর) মাদ্রাসার ছাত্রাবাসে রাতে খাবার খাওয়ার পর থেকে সজিবকে আর খোঁজে পাওয়া যাচ্ছিল না। এই দুইদিন পর সোমবার মাদ্রাসার পার্শ্ববর্তী আলীপুর গ্রামের বিলের ভেসে উঠে সজিবের লাশ।

বিষয়টি নিশ্চিত করেন হোমনা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জয়নাল আবেদীন বলেন, সোমবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পরে ১০টার দিকে পুলিশ বিল থেকে ওই ছাত্রের লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার অধ্যক্ষ ইয়াসিন হোসাইনসহ দুইজনকে থানায় আনা হয়েছে। রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD