1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দাউদকান্দিতে জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ৪২১ বার পঠিত

শামীম রায়হান॥

কুমিল্লার দাউদকান্দিতে জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটা, আলোচনা সভা ও র‍্যালীসহ ঝাঁকজমকপূর্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে কুমিল্লা উত্তর জেলা জাতীয় শ্রমিক লীগের আয়োজনে দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কস্থ টোল প্লাজা সংলগ্ন কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগ প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়। এর আগে সকাল থেকে উত্তর জেলার বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা প্রধান কার্যালয়ের সামনে জড়ো হয়।
আলোচনা সভায় কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগ সভাপতি রকিব উদ্দিন রকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শের ই আলমের সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাডভোকেট আহসান হাবীব চৌধুরী। পরে আনন্দঘন পরিবেশে কেক কাটা হয় এবং বর্নাঢ্য একটি র‍্যালী মহাসড়ক প্রদক্ষিণ করে সংগঠনটির দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এ সময় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন,কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগ সহ-সভাপতি কবির হোসেন,মোশাররফ হোসেন,পৌর শ্রমিক লীগ সভাপতি আবু সায়েম বাবু,উপজেলা যুবলীগ আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক হেলাল মাহমুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD