1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বারে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দেবীদ্বারে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ৪৪৬ বার পঠিত

শফিউল আলম রাজীব:

শারদীয় দুর্গাপুজা-২০২৩ উদযাপন উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৪ দেবীদ্বার’র সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাজী মোঃ আবুল কাশেম ওমানী, পৌর মেয়র মোঃ সাইফুল ইসলাম শামীম, সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ন কবির, দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ছিদ্দিকুর রহমান ভূঁইয়া, জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি অনিল চক্রবর্তী, পুজা উদযাপন পরিষদের সভাপতি জীবন চন্দ্র দাস। এসময় আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এবছর দেবীদ্বার উপজেলার ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়নে মোট ৯৬ টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। আগামী ২০ অক্টোবর মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব শুরু হতে যাচ্ছে এবং ২৪ অক্টোবর বিজয়া দশমীর পর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী বৃহত্তম এ ধর্মীয় উৎসব শেষ হবে।

দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্ভিগ্নে পালন করতে এবং পূজাকে কেন্দ্র করে মণ্ডপে ও বাহিরে কোথাও যেনো কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেদিকে আইনশৃঙ্খলা বাহিনীর করা নিরাপত্তা থাকবে।

দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা জানান, শারদীয় দুর্গা উৎসবকে সফল করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে সকল ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD