1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় অফিসার্স ক্লাবের পক্ষ থেকে ইউএনও সোহেল রানাকে বিদায় সংবর্ধনা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় অফিসার্স ক্লাবের পক্ষ থেকে ইউএনও সোহেল রানাকে বিদায় সংবর্ধনা

  • প্রকাশিতঃ শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ৬৩৪ বার পঠিত

মো. রেজাউল হক শাকিল।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা কে অফিসার্স ক্লাবের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার পরিষদ মিলনায়তনে বিদায় ও আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে ইউএনও সোহেল রানাকে ফুলেল শুভেচছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা। এসময় উপজেলা লেডিস্ ক্লাবের সভাপতি ও ইউএনও সোহেল রানার সহধর্মিণী ফাহিমা নাসরিনকে এ সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কাউছার হামিদ। সঞ্চালনা করেন অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও সমবায় কর্মকর্তা মো. মঈন উদ্দিন হাসান।
এছাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহবুবুল হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল, লেডিস্ ক্লাবের সাংগঠনিক সম্পাদক লিপি মাহমুদ, মৎস্য কর্মকর্তা জয় বনিক, উপজেলা প্রকৌশলী আব্দুর রহিম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল করিম, সমাজসেবা কর্মকর্তা কবির আহমেদ, পল্লী বিদ্যুতের এজিএম আজহারুল ইসলাম আবীর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন, ইউআরসি ইন্সট্রাক্টর হাজেরা খাতুন, আনসার ভিডিপি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, সাবেক সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে, তথ্য সেবা কর্মকর্তা রিফাত আরা জান্নাত, সহকারী শিক্ষক অফিসার কবির হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহিদ হাসান, জনস্বাস্থ্য প্রকৌশলী জাহিদুল ইসলাম, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী শফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম আজম, উপপরিদর্শক (এসআই) সোহেনা খাতুন প্রমূখসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD