1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে কাভার্ডভ্যান চাপায় বাখরাবাদ গ্যাসের গাড়ী চালক নিহত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দাউদকান্দিতে কাভার্ডভ্যান চাপায় বাখরাবাদ গ্যাসের গাড়ী চালক নিহত

  • প্রকাশিতঃ সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ৪১৮ বার পঠিত

দাউদকান্দি প্রতিনিধি।।

দাউদকান্দিতে কাভার্ডভ্যানের চাপায় বাখরাবাদ গ্যাস লিমিটেডের এক গাড়ি চালক নিহত হয়েছে । সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার বারপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত চালক আবদুল কাদের (৫৫) বাখরাবাদ গ্যাস লিমিটেড এর সেফটি বিভাগের পাজারো গাড়ি চালক । তিনি কুমিল্লা সদর উপজেলার দৌলতপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে । নিহত চালক আবদুল কাদেরের লাশ পুলিশ হেফাজতে রয়েছে।

দাউদকান্দি হাইওয়ে পুলিশ ও বাখরাবাদ গ্যাস সূত্রে জানা যায়, কুমিল্লা থেকে একটি ভিজিল্যান্স টিম অবৈধ গ্যাস বিচ্ছিন্ন করতে দাউদকান্দির বারাপাড়ায় যায়। চালক আবদুল কাদের তার পাজেরো গাড়িটি থামিয়ে মহাসড়কের পাশে দিয়ে পায় হেটে যাওয়ার সময় একটি কাভার্ডভ্যান চাপা দিলে ঘটনার স্থলেই তার মৃত্যু হয়।

দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম বলেন, একটি কাভারভ্যান বাখরাবাদ গ্যাসের চালক আবদুল কাদেরেরকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। লাশ পুলিশ হেফাজতে রয়েছে। তবে ঘাতক কাভারভ্যানটিকে আটক করা সম্ভব হয়নি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD