1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় লেডিস ক্লাবের সভাপতিকে বিদায় সংবর্ধনা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় লেডিস ক্লাবের সভাপতিকে বিদায় সংবর্ধনা

  • প্রকাশিতঃ বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ৪৫৬ বার পঠিত

রেজাউল হক শাকিল:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা লেডিস্ ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহেল রানা’র সহধর্মিণী ফাহিমা নাসরিন’কে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় উপজেলা লেডিস ক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে বিদায় ও আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে লেডিস ক্লাবের সভাপতি ফাহিমা নাসরিন’কে ফুলেল শুভেচ্ছা ও সম্মান ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. তাহমিনা হক পপি’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহেল রানা।
এছাড়া, থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেলের সহধর্মিণী ও লেডিস ক্লাবের সাংগঠনিক সম্পাদক লিপি মাহমুদ, উপজেলা ইউআরসি ইনস্ট্রাক্টর হাজেরা খাতুন, আনসার বিডিপি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, তথ্য সেবা কর্মকর্তা রিফাত আরা জান্নাত, উপপরিদর্শক এসআই সোহানা খাতুন প্রমূখসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD