1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
সহকারি জজ নিয়োগে দ্বিতীয় কুমিল্লার নাঈম - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

সহকারি জজ নিয়োগে দ্বিতীয় কুমিল্লার নাঈম

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ৫৬৫ বার পঠিত

নেকবর হোসেন:

ষোড়শ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) পরীক্ষার চূড়ান্ত ফলাফলে সুপারিশপ্রাপ্ত হয়েছেন রাগিব মোস্তফা নাঈম। সুপারিশপ্রাপ্ত মোট ১০৪ জন সহকারি জজের তালিকায় তিনি ২য় স্থান অর্জন করেছেন। বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গত ২৪ সেপ্টেম্বর এ ফল প্রকাশিত হয়। নাঈম কুমিল্লার দাউদকান্দি উপজেলার পদুয়া ইউনিয়নের বনুয়াকান্দি গ্রামের জাকারিয়া মানিক ও নিলুফা বেগম লিলির দ্বিতীয় ছেলে। তাঁর বাবা একজন জ্যেষ্ঠ সাংবাদিক ও একটি জাতীয় দৈনিকের কুমিল্লা প্রতিনিধি, মা গৃহীনি।

রাগিব মোস্তফা নাঈম চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ‘দি কার্টার একাডেমী স্কুল এন্ড কলেজ’ থেকে ইংলিশ ভার্সনে এসএসসি এবং ঢাকার বিএফ শাহীন কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন। এরপর ঢাকার ‘ইস্টার্ণ ইউনিভার্সিটি’ থেকে আইন বিষয়ে প্রথম শ্রেণিতে সিজিপিএ-৩.৭৬ পেয়ে কৃতিত্বের সাথে এলএলবি সম্পন্ন করেন। একই বিশ^বিদ্যালয় থেকে এলএলএম এর ফাইনাল সেমিস্টারে অধ্যয়ন করছেন তিনি। এরই মধ্যে সহকারি জজ নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেন তিনি। চার ভাইয়ের মধ্যে নাঈম দ্বিতীয়। তাঁর অপর তিন ভাইয়ের মধ্যে বড় ভাই মোহাম্মদ সাকিল আহমদ সিঙ্গাপুরে ইঞ্জিনিয়ারিংয়ে উ”চতর ডিগ্রী নেন এবং অপর দুই ভাইয়ের মধ্যে তৃতীয় শিমুল রায়হান সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে এলএলবি ও ছোট ভাই শান্ত তারা আদনান সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে সমাজ বিজ্ঞানে (অনার্স) অধ্যয়ন করছেন। সন্তানদের এমন সফলতায় উ”ছ¡সিত তাঁদের বাবা-মা।

সোমবার রাগিব মোস্তফা নাঈমের সাথে আলাপকালে তিনি অনুভূতি ব্যক্ত করে বলেন, জীবনে সফল হতে হলে একটি স্বপ্ন নির্ধারণ করতে হবে এবং সেই স্বপ্নের পথ ধরে এগিয়ে যেতে হবে, এর বেশী কিছু না। আমার কাঙ্খিত স্বপ্ন পূরণ হয়েছে। এমন সফলতার জন্য আমি আমার বাবা-মা ও শিক্ষকগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সকলের নিকট দোয়া কামনা করছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD