1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ইউএনও সোহেল রানাকে বিদায় সংবর্ধনা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ইউএনও সোহেল রানাকে বিদায় সংবর্ধনা

  • প্রকাশিতঃ সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ৪১৪ বার পঠিত

রেজাউল হক শাকিল:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সোহেল রানাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ (সোমবার) বিকেলে মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে বিদায় ও এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ইউএনও সোহেল রানা ও তাঁর সহধর্মিণী উপজেলা লেডিস্ ক্লাবের সভাপতি ফাহিমা নাসরিনকে ফুলেল শুভেচছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইদ্রিস মিয়া মাস্টার।
মালাপাড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড ও সাবেক ইউপি চেয়ারম্যান ওসমান গনী ভূইয়া’র সঞ্চালনায় বক্তব্য দেন । সাবেক যুগ্ম সচিব বীর মুক্তিযোদ্ধা ড. আবদুল বাতেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ড নুরুল ইসলাম, সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ছিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নোয়াব মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবদুর রহিম, বীর মুক্তিযোদ্ধা সেলিম খান।
এছাড়া, বীর প্রতীক রবিউল্লাহ, বীর বিক্রম আবদুল বারেক, বীর প্রতীক মকবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম পুলিশ, দুলালপুর ইউনিয়ন মুক্তি যোদ্ধা কমান্ডার মো. রমিজ উদ্দিন, ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ফুলমিয়া সরকার, সাহেবাবাদ ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার হোসেন, মাধবপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, চান্দলা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার নান্নু বেগ, শিদলাই ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আলী আহাম্মদ মাস্টার, শশীদল ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সুবেদার নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার ফজলুল হক পেরা মিয়া, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, রহমত আলী সরকার, আবুল হাশেম প্রমূখসহ সকল মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।
শোকসভায় বক্তারা বলেন, সোহেল রানা ছিলেন একজন মুক্তিযোদ্ধা বান্ধব উপজেলা নির্বাহী অফিসার। তিনি ব্রাহ্মণপাড়ায় মুক্তিযোদ্ধাদের সম্মানে ব্যাপক ভূমিকা পালন করেছেন। মুক্তিযোদ্ধাদের সমস্যার কথা শুনলে ইউএনও সোহেল রানা রাত বিরাতে ওই মুক্তিযোদ্ধার কাছে ছুটে গেছেন। তাঁর ও তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছেন। ব্রাহ্মণপাড়া উপজেলার মুক্তিযোদ্ধাগণ এই বিদায়ী ইউএনও সোহেল রানাকে আজীবন স্মরণ রাখবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD