1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
তিতাসে মাদক কারবারীসহ আটক-২ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

তিতাসে মাদক কারবারীসহ আটক-২

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৮৫ বার পঠিত

তাপস চন্দ্র সরকার ।।

কুমিল্লা তিতাস থানার এসআই মোঃ আনিছুর রহমান সঙ্গীয় অফিসার-ফোর্স সহ থানা এলাকায় ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে তিতাস থানাধীন মাছিমপুর টু আসমানীয়াগামী রাস্তার কদমতলী ব্রীজের উপর হতে গত ২৭ সেপ্টেম্বর মধ্য রাতে ১০২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আল আমিন (৩৫) নামের এক মাদক কারবারিকে হাতেনাতে ধৃত করেন পুলিশ। আটককৃত মাদক কারবারি উপজেলার কদমতলী (মোল্লাবাড়ী) গ্রামের মৃত ডাঃ মকবুল হোসেন ছেলে। উক্ত ঘটনায় তিতাস থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণি ১০ (ক) রুজু করা হয়।
অন্যদিকে, একইদিনে পৃথক আরেকটি অভিযানে এসআই ইমরুল হক সঙ্গীয় ফোর্স এবং সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিম, ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগ, ডিএমপি, ঢাকা যৌথ অভিযান পরিচালনা করিয়া ফায়ারিং পিন, ট্রিগার ও ব্যারেল সংযুক্ত একটি দেশীয় তৈরী স্বয়ংক্রিয় রিভলবারসহ আসানী মোঃ আব্দুর রাহিম (৩৪)কে তার বসতঘর হতে গ্রেফতার করা হয়। আটককৃত রাহিম উপজেলার ঐচার চর গ্রামের মৃত আব্দুর রব এর ছেলে। এ ঘটনায় তিতাস থানায় ধারা- 19A The Arms Act, 1878 বিধানমতে মামলা রুজু করা হয়েছে। বিধি মোতাবেক আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD