1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় জশনে জুলুসে নবীপ্রেমীদের অলিগলি ঢল - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় জশনে জুলুসে নবীপ্রেমীদের অলিগলি ঢল

  • প্রকাশিতঃ বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৫৯ বার পঠিত

নেকবর হোসেন:

আল্লাহ রাব্বুল আলা’মিনের সমস্ত সৃষ্টির সেরা হচ্ছেন আমাদের নবী (সা.)। প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) এর আগমনের মধ্যদিয়ে মুসলিম জাহানের কল্যাণ সাধিত হয়েছে। নবী করীম (সা.) এর জীবনাদর্শ অনুসরণই মুক্তির একমাত্র পথ। তাই রাসুলে করীম (সা.) এর বাণী সর্বত্র পৌঁছে দেয়ার দায়িত্ব নবী প্রেমীদের।
বুধবার বাদ মাগরিব কুমিল্লা টাউন হল মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে উদযাপন কমিটির উদ্যোগে জশনে জুলুস র‌্যালী শুরুর আগে কমিটির নেতৃবৃন্দ এসব কথা বলেন।
কেন্দ্রীয় উদযাপন কমিটির সভাপতি কুমিল্লা সিটি মেয়র আরফানুল হক রিফাতের পক্ষে জশনে জুলুসের উদ্বোধন করেন প্যানেল মেয়র হাবিবুর আল আমিন সাদি। সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক আলহাজ মো. ওমর ফারুক, উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবদুল মতিন, আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভান্ডারীয়া বাংলাদেশের মহাসচিব ও মিলাদুন্নবী উদযাপন কমিটির অর্থ সম্পাদক আলহাজ শাহ মোঃ আলমগীর খান, উদযাপন কমিটির সহসভাপতি মো. মাইনুল হাসান লেহিন, জশনে জুলুস কমিটির আহবায়ক খাদেম মো: ফিরোজ প্রমুখ।
টাউনহল মাঠ থেকে শুরু হয় জশনে জুলুসের বিশাল র‌্যালী। না’রায়ে তাকবীর-আল্লাহু আকবার আর প্রিয় নবী (সা.) স্মরণে মোস্তফা জানে রহমত পেহ লাখো ছালাম-শাময়ে বাজমে হেদায়েত পেহ লাখো ছালাম ধ্বনিতে প্রকম্পিত হয়ে উঠে কুমিল্লা নগরীর অলিগলি রাজপথ। জশনে জুলুসের র‌্যালী নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউনহলে এসে শেষ হপরে ঈদে মিলাদুন্নবী (সা.) এর তাৎপর্য তুলে ধরে টাউনহলে নুরানী মাহফিল অনুষ্ঠিত হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD