1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
মুরাদনগরে মিথ্যা মামলা প্রত্যাহার ও বিচারের দাবিতে মানববন্ধন - Dainik Cumilla
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে অর্ধশতাধিক খালের মধ‍্যে বরাদ্ধকৃত ২টির ১টি খাল পুন:খনন উদ্বোধন জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট নিখোঁজের ১০ দিনেও সন্ধান মেলেনি নবম শ্রেণীর শিক্ষার্থী সাইফের লাকসামে পাঁচটি চোরাই ছাগলসহ ২ চোর আটক কুমিল্লার দেবীদ্বারে ৬ হাজার পিস আতশবাজিসহ পাচারকারী আটক দাউদকান্দিতে বিশেষ অভিযানে ২৮ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ কুমিল্লার দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা’-ছেলের হাসপাতালে বাবা- মা মুরাদনগরে গলাকাটা যুবকের লাশ উদ্ধার দেবীদ্বারে দেয়াল চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ৩ শিক্ষকের বিরুদ্ধে মামলা

মুরাদনগরে মিথ্যা মামলা প্রত্যাহার ও বিচারের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিতঃ বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪১৯ বার পঠিত

মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা :

কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর বাজারের ব্যবসায়ী রাসেলকে নিজ ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে গ্রেফতার করে ষড়যন্ত্রমূলক, মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক ঘটনা সাজিয়ে দায়ের করা মামলায় গ্রেফতারের প্রতিবাধে নিশর্ত মুক্তি, মামলা প্রত্যাহার ও বিচারের দাবিতে মানববন্ধ করে জাহাপুর বাজার ব্যবসায়ী ও এলাকাবাসী।
বুধবার বেলা ১১টায় মুরাদনগর উপজেলার জাহাপুর বাজারে মানববন্ধন করেছে শহ¯্রাধীক বাজারের বিভিন্ন পেশার ব্যবসায়ী ও এলাকার নারী-পুরুষ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ব্যবসায়ী রাসেল জাহাপুর বাজারে ২০ বছর থেকে ব্যবসা করতেছে। গত ২০ বছরে এই বাজারের কোন ব্যবসায়ী বা কোন ব্যক্তির সাথে রাসেল কোন খারাপ আচরন করেনি। আর সেই ব্যাক্তিকে আজ মাদক বিক্রির অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে সেটাকে আমরা ষড়যন্ত্রেরই একটা অংশ হিসেবে দেখছি। আজ আমরা এই মানববন্ধনের মাধ্যমে নিশর্ত মুক্তি, ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহর করে ষড়যন্ত্রকারীদের বিচারের দাবি জানাচ্ছি।
বক্তারা আরো অভিযোগ করে বলেন, তারই ভগ্নিপতির সাথে তাদের পারিবারিক ভাবে দীর্ঘ দিন থেকে বিরুধ চলে আসতে আমরা শুনেছি। তারই অংশ হিসেবে আজকের এই মামলা কিনা তা সুষ্ট তদন্তের মাধ্যমে এই ষড়যন্ত্রেও সাথে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনিয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদেও কাছে দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন, আব্দুল করিম মুন্সী,ফারুক হোসেন, তৌফিক, শাহজাহান মেম্বার, জাকির হোসেন মেম্বার, ডালিম মেম্বার, আমেনা বেগম, সুমি বেগম, জোহরা বেগম, হালিমা বেগম, আলম, করিম প্রমূখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD