1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়া পশ্চিম বাজার ব্যবসায়ী সংগঠনের পরিচিতি সভা অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়া পশ্চিম বাজার ব্যবসায়ী সংগঠনের পরিচিতি সভা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩১০ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার পশ্চিম বাজার ব্যবসায়ী সংগঠনের নবগঠিত ২১ সদস্য বিশিষ্ট কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার প্রাইমারী শিক্ষক সমিতি ভবনে বাজার কমিটির আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এতে সংগঠনটির সভাপতি মো: খলিলুর রহমান এর সভাপতিত্বে ও সংগঠনটির সাধারণ সম্পাদক কাজল সরকার, সহ-সভাপতি ডা. মো: ইউনুস সরকারের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল হক ঠিকাদার। বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ও দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদের প্রকাশক ও সম্পাদক সাংবাদিক সৈয়দ আহমেদ লাভলু।
এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া মধ্য বাজার কমিটির সভাপতি হাজী মোজাম্মেল হোসেন দুলাল, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন সরকার, বিশিষ্ট ব্যবসায়ী বাছির আহমেদ, ওই কমিটির সহ-সভাপতি মো: খালেদুল ইসলাম লোহানী, মো: সাইফুল ইসলাম আখন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক মো: বিল্লাল হোসেন, মো: আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: ইমাম হোসেন, কোষাধ্যক্ষ মো: আমির হোসেন, দপ্তর সম্পাদক মো: শাহজালাল সরকার, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো: মিজানুর রহমান, আইন বিষয়ক সম্পাদক মো: এনামুল হক সুমন, ক্রিড়া ও আমোদপ্রমোদ সম্পাদক মো: হারুনর রশীদ, তথ্য ও গবেষণা সম্পাদক মো: শাহাদাত হোসেন ভূইয়া, শ্রম বিষয়ক সম্পাদক মো: আবুল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আলমগীর হোসেন, নির্বাহী সদস্য মো: জাহাঙ্গীর আলম, মো: সিদ্দিকুর রহমান, মো: শরীফ, মো: সোহেল রানা, মো: মনির হোসেন প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD