1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
সাংবাদিকদের সাথে ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির মতবিনিময় - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

সাংবাদিকদের সাথে ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির মতবিনিময়

  • প্রকাশিতঃ সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫০৬ বার পঠিত

নেকবর হোসেন:

মহান আল্লাহ রাব্বুল আ’লামীন নবী করীম (সা.) কে সমগ্র মানব জাতির জন্য রহমত হিসাবে পাঠিয়েছেন। আর আমরা আল্লাহর সেই প্রিয় হাবীবের উম্মত হবার সৌভাগ্য অর্জন করেছি। আল্লাহ ও তাঁর হাবীব মুহাম্মদ (সা:) এর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই বিশ্ব মুসলিম ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন করে আসছে। আজকে বিশ্বের ১৫২টি দেশে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করছে।
কুমিল্লায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) সফলভাবে উদযাপনের লক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় উদযাপন কমিটির নেতৃবৃন্দ এসব কথা বলেন।
সোমবার বেলা ১২টায় কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তেনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জশনে জুলুছ এবং ঈদে মিলাদুন্নবীর মাহফিল সফল করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সাংবাদিকদের অবহিত করা হয়।
সভায় বক্তব্য রাখেন উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদরাসার প্রিন্সিপাল আলহাজ মাওলানা মুফতি মোহাম্মদ আবদুল মতিন, অর্থ সম্পাদক শাহ মোহাম্মদ আলমগীর খান মাইজভান্ডারি, সহসভাপতি মো. মাইনুল হাসান লেহিন, প্রচার সম্পাদক মানিক মিয়া খন্দকার, জশনে জুলুছ কমিটির আহবায়ক খাদেম মো. ফিরোজ, কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি মো. লুৎফুর রহমান, মাওলানা মুফতি বেলাল হোসাইন চিশতি, মাওলানা আমিনুল ইসলাম আকবরি প্রমুখ।
সভায় আগামী বুধবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠ থেকে জশনে জুলুছ এবং রাতে একই স্থানে অনুষ্ঠিত মাহফিলে সকলকে উপস্থিত থাকার আহবান জানানো হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD