1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় কলেজ শ্রেণির ছাত্রী নিহত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় কলেজ শ্রেণির ছাত্রী নিহত

  • প্রকাশিতঃ রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২২ বার পঠিত

নেকবর হোসেন:

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির শহীদনগরে সড়ক দুর্ঘটনায় একটি যাত্রীবাহী বাসের চাপায় রেজওয়ানা করিম রিমি (১৮) নামে দ্বাদশ শ্রেণির এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন। রবিবার (২৪ সেপ্টেম্বর) আনুমানিক বিকাল ৪ টায় মহাসড়কের শহীদনগর এলাকায় ফুটওভার ব্রিজের নিকট এ দুর্ঘটনা ঘটে। নিহত রিমি জুরানপুর আদর্শ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী এবং তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামের রেজাউল করিমের মেয়ে। প্রত্যক্ষদর্শী মুছা জানান, কলেজের তিনজন ছাত্রী রাস্তা পার হচ্ছিল, ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহনের বাসটি দ্রুতগতিতে আসছে দেখে দুজন দাঁড়িয়ে যায়। একজন দৌড় দিলে বাসটি জোরে ব্রেক করেও নিয়ন্ত্রণ করতে না পেরে ওই ছাত্রীকে চাপা দিয়ে আইল্যান্ডের ওপর উঠে যায়। দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাহাঙ্গীর আলম বলেন, শহিদনগর ফুটওভার ব্রিজের নিকট ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহনের বাসচাপায় কলেজছাত্রী ঘটনাস্থলেই মারা যায়। পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটি পুলিশ হেফাজতে আছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD