1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
আওয়ামী লীগ সরকারের আমলেই বিভিন্ন প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবি সংগঠন নানারকম অনুদান পাচ্ছে : এমপি বাহার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

আওয়ামী লীগ সরকারের আমলেই বিভিন্ন প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবি সংগঠন নানারকম অনুদান পাচ্ছে : এমপি বাহার

  • প্রকাশিতঃ রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৬৩ বার পঠিত

নেকবর হোসেন:

কুমিল্লা-৬ আসনের এমপি ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়, দেশের মানুষ উন্নত জীবন যাপন করতে পারে। আওয়ামী লীগ সরকারের আমলেই বিভিন্ন প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবি সংগঠন নানারকম অনুদান পাচ্ছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার লক্ষ্য স্বপ্ন একটাই, এদেশের মানুষের জীবনমান উন্নত হোক, এদেশের মানুষ মাথা উঁচু করে বাঁচুক। এ দেশের গরীব অসহায় পরিবারের সন্তানরা লেখাপড়ায় এগিয়ে যাক।গত ১৫ বছরে দেশ পরিচালনায় শেখ হাসিনার এ লক্ষ্য ও স্বপ্ন সফল হয়েছে।
রবিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় নগরীর মুন্সেফবাড়ি এলাকায় ব্যক্তিগত কার্যালয়ে জাতীয় সমাজকল্যান পরিষদের আওতায় ১৮টি স্বেচ্ছাসেবি সংগঠনের মাঝে সাত লাখ দশ হাজার টাকার অনুদানের চেক বিতরণকালে এসব কথা বলেন তিনি।
কুমিল্লায় স্বাস্থ্যখাতে সরকারি প্রতিষ্ঠানগুলোর সেবার মান তুলে ধরে এমপি বাহার আরও বলেন, কুমিল্লায় কমিউনিটি ক্লিনিক, জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবার মান বেড়েছে। রোগীরা সেবা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। বিশেষজ্ঞ চিকিৎসকগণ অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে রোগীদের সেবা দিচ্ছেন। সেবার মান নিয়ে এখন আর কোন অভিযোগ শোনা যায় না। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবার মান বাড়াতে আগামী সপ্তাহে আরো দুইটি ডায়ালাইসিস মেশিন এবং ইটিটি মেশিন দেওয়া হবে।
অনুদানের চেক বিতরণকালে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল। উপজেলা সমাজ কল্যান পরিষদের সহকারী পরিচালক ফারহানা আমিন, শহর সমাজসেবা অফিসার নাছির উদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার আরিফুর ইসলাম, এমপির একান্ত সচিব ইকবাল হোসেন প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD