1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
সারাদেশের ন্যায় কুমিল্লায়ও শ্রী রাধা অষ্টমী পালিত - Dainik Cumilla
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

সারাদেশের ন্যায় কুমিল্লায়ও শ্রী রাধা অষ্টমী পালিত

  • প্রকাশিতঃ শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫০১ বার পঠিত

তাপস চন্দ্র সরকার:

সারাদেশের ন্যায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে আনন্দঘন পরিবেশে কুমিল্লার বিভিন্ন দেবালয় ও বাসাবাড়িতে রাধা অষ্টমী পালিত হয়। এছাড়াও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার আইটি সম্পাদক এডভোকেট তাপস চন্দ্র সরকার এর বাসায় বিপুল উৎসাহ উদ্দীপনায় শ্রী রাধাষ্টমী পালিত হয়।
জানা যায়- জ্যোতিষশাস্ত্র অনুসারে- ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়তম রাধারানীর জন্মদিন পালিত হয়।
শাস্ত্রে বলা হয়েছে যে- ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনের ১৫দিন পরে তাঁর প্রিয় শ্রী রাধা রাণীর জন্ম হয়েছিল। তাই এই দিনে রাধা অষ্টমী পালিত হয়। রাধাঅষ্টমীর দিন উপবাস করলে শ্রী কৃষ্ণ প্রসন্ন হন এবং ব্যক্তি কাঙ্খিত ফল লাভ করেন।
তদুপলক্ষে আচারানুযায়ী শ্রী রাধা রানীর আরাধনা করলে ভগবান শ্রী কৃষ্ণও প্রসন্ন হলে ঘরে সুখ-সমৃদ্ধি আসবে এবং কাঙ্খিত ফল পাওয়া যাবে।
সনাতন ধর্মে রাধা ছাড়া ভগবান শ্রী কৃষ্ণের পুজো অসম্পূর্ণ বলে মনে করা হয়, সেই কারণেই যে ভক্তরা জন্মাষ্টমীর উপবাস করেন তারা রাধা অষ্টমীতেও উপবাস করেন।
শাস্ত্রে বলা আছে- আচার অনুযায়ী রাধা কৃষ্ণের আরাধনা করলে এবং জন্মাষ্টমী ও রাধা অষ্টমীতে উপবাস করলে সকল মনোবাঞ্ছা পূরণ হয়। আর পরিবারে আসে সুখ ও সমৃদ্ধি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD