1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
সদর দক্ষিণে ইয়াবা ও গাঁজাসহ আটক ০১ মাদক কারবারি - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

সদর দক্ষিণে ইয়াবা ও গাঁজাসহ আটক ০১ মাদক কারবারি

  • প্রকাশিতঃ শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৮৩ বার পঠিত

নেকবর হোসেন:

কুমিল্লার সদর দক্ষিণ পদুয়ার বাজার এলাকা থেকে পুলিশের অভিযানে ৬ হাজার ২ শ পিস ইয়াবা, ২ কেজি গাঁজা এবং মাদক সেবনের সরঞ্জামসহ মেহেদী হাসান নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে এই অভিযান পরিচালনা করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গোপন সংবাদের জানা যায়- সদর দক্ষিণ থানার পদুয়ার বাজার সোনালী ব্যাংক পার্শ্ববর্তী রাস্তা দিয়ে মাদক ব্যবসায়ীরা মোটর সাইকেলে করে বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে শ্রীবল্লভপুর হয়ে কুমিল্লা শহরে যাবে। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় রাস্তার উপর একটি চেকপোষ্ট স্থাপন করে বিভিন্ন যানবাহন তল্লাশী করতে থাকে পুলিশ। তল্লাশী চলাকালে এক মোটর সাইকেলকে থামার সংকেত দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক মোটরসাইকেল ফেলে সাদা রংয়ের শপিং ব্যাগ নিয়ে দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ মেহেদী হাসান নামে একজন আটক করে। মেহেদী নগরীর ২২ নং ওয়ার্ডের শ্রীভল্লবপুর এলাকার খোকন মিয়ার ছেলে।

পুলিশ জানায়, আটকের পর মহেদীকে তল্লাশি করে ওই সাদা রংয়ের শপিং ব্যাগের ভেতরে থাকা খাকি স্কচটেপ দ্বারা মোড়ানো বিশেষ প্যাকেট থেকে ৩১ টি নীল রংয়ের এয়ার টাইট পলিপ্যাকের মধ্যে ৬২০০ পিস ইয়াবা ট্যাবলেট, দুইটি সাদা রংয়ের পলিপ্যাকের ভিতরে ২ কেজি গাঁজা, মাদক দ্রব্য বিক্রয়ের নগদ ২৪,৬০০টাকা, মেহেদীর নিজের নামে দুই টি বাংলাদেশী পাসপোর্ট, বিভিন্ন মানের টাকা দিয়ে তৈরী ২০ টি বিশেষ ইয়াবা সেবনের পাইপ উদ্ধার করা হয়। এছাড়া তার মোবাইল ও মোটর সাইকেল জব্দ করা হয়।
পুলিশ আরো জানায়, মেহেদীর বিরুদ্ধে সদর দক্ষিণ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD