1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে পরিবহন চালক ও হেলপারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দাউদকান্দিতে পরিবহন চালক ও হেলপারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৫৩ বার পঠিত

শামীম রায়হান॥

কুমিল্লার দাউদকান্দিতে সচেতনতা তৈরিতে পরিবহন চালক ও হেলপারদের জন্য এক প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের আয়োজনে থানা ভবনের হলরুমে এ প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়। দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের নবযোগদানকৃত পুলিশ সুপার মোঃ খাইরুল আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,
কুমিল্লা হাইওয়ে সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাজিউর রহমান,দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক, কুমিল্লা জেলা বাস মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ মোঃ কবির আহম্মেদ ও সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে চালক ও হেলপারদের নিরাপদ সড়ক পরিবহনে ট্রাফিক আইন মেনে চলার আহবান জানান। মোঃ খাইরুল আলম, জান-মাল সুরক্ষায়, দূর্ঘটনা এড়াতে চালকদের আরও সতর্ক ও সচেতনভাবে গাড়ি চালানোর উপর গুরুত্বারোপ করেন। ফিটনেসবিহীন গাড়ি সড়কে চলতে পারবে না বলে হুশিয়ারি দেন হাইওয়ে পুলিশ সুপার মোঃ খাইরুল আলম।

প্রশিক্ষণ ও কর্মশালায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, দাউদকান্দি প্রেসক্লাব সভাপতি সাংবাদিক হাবিবুর রহমান, দাউদকান্দি হাইওয়ে থানার কমিনিউটি পুলিশিংরে সভাপতি ও প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার, নিরাপদ সড়ক চাই দাউদকান্দি’র আহবায়ক সাংবাদিক লিটন সরকার বাদল ও সদস্য সচিব আলমগীর হোসেন প্রমূখ৷

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD