1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

  • প্রকাশিতঃ শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪১১ বার পঠিত

নেকবর হোসেন:

কুমিল্লায় এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে আদর্শ সদর দুর্গাপুর উত্তর ইউনিয়নের নোয়াপাড়া এলাকার এমরান ব্রিকফিল্ডের পাশ লাশটি উদ্ধার করে পুলিশ।
পুলিশের একটি সূত্র বলছে, লাশের পরনের পোশাক দেখে লাশটি কোন যুবকের বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধারের পর দু’জন নারী এসে ওই লাশ তাদের আত্মীয়ের বলে জানায়। তবে তারা বলছিলেন ওই যুবক ৯ থেকে ১০ দিন আগে নিখোঁজ হয়েছে। তবে লাশের সুরতহাল দেখে পুলিশ বলছে ধারণা করা হচ্ছে লাশটি নারীদের দেয়া সময়ের চেয়ে আরও আগে থেকে এখানে রয়েছে। লাশটির কোমর থেকে ওপরের অংশের হাঁড় বেরিয়ে এসেছে অপরদিকে কোমর থেকে নিচের অংশে তুলনামূলক কম ক্ষতি হয়েছে।

পুলিশের ওই সূত্র বলছে, যেহেতু নষ্ট হওয়ার কারণে লাশের হাতের কোন ছাপ নেয়া সম্ভব হচ্ছে না তাই পরিচয় সনাক্ত করতে বিলম্ব হচ্ছে। তবে ওই নারীদের সঙ্গে ডিএনএ পরীক্ষা করে দেখার ব্যবস্থা করা হচ্ছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ বলেন, এ ঘটনার পর থেকে পুলিশ পরিচয় সনাক্তে কাজ করছে। লাশটি কতদিন ধরে এখানে পড়ে আছে বা কিভাবে আসলো তা তদন্ত করে জানানো যাবে। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD