1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বিএনপি লংমার্চের নামে সহিংসতা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে; ইঞ্জিনিয়ার আবদুস সবুর - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বিএনপি লংমার্চের নামে সহিংসতা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে; ইঞ্জিনিয়ার আবদুস সবুর

  • প্রকাশিতঃ শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৪৬ বার পঠিত

তিতাস প্রতিনিধি:

লংমার্চের নামে বিএনপি সহিংসতার আশঙ্কা প্রকাশ করে আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেছেন, লংমার্চের নামে বিএনপি যদি কোথাও কোন সহিংসতা করার চেষ্টা করে, তাহলে সাধারণ জনগনকে সাথে নিয়ে তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে।
দেশের জনগন কোন সহিংসতা চায় না। দেশের জনগন এখন শান্তি চায়। দেশের মানুষের জানমালের নিরাপত্তার জন্য যা যা করা দরকার তাই করা হবে।
শুক্রবার কুমিল্লার তিতাসে কড়িকান্দি সদর ইউনিয়নে গনজনসংযোগকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন,ষড়যন্ত্র করে কোন লাভ হবে না। ষড়যন্ত্র করে নির্বাচন বানচাল করা যাবে না। আপনারা যতই ষড়যন্ত্রে লিপ্ত থাকুন না কেন, যথা সময়ে সাংবিধানিক ভাবে নির্বাচন হবে। আর সেই নির্বাচনে জনগনের ভোটে আবারো নির্বাচিত হয়ে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসবেন।
নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বলেন, সরকারের উন্নয়ন প্রচার করতে হবে। জনগনের ধারে ধারে গিয়ে নৌকার ভোট চাইতে হবে।
তিতাস উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুন্সী মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক মীর শওকত লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক আব্দুল মান্নান জয়, বশির আলম মিয়াজি, আওয়ামী সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সালহে মোহাম্মদ টুটুল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন পলাশ, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক সারওয়ার বাবু, কুমিল্লা উত্তর জেলা সেচ্চাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকার, ৪নং করিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD