1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
সদর দক্ষিণে বিদেশি পিস্তলসহ ১৫ মামলার এক আসামিকে গ্রেপ্তার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

সদর দক্ষিণে বিদেশি পিস্তলসহ ১৫ মামলার এক আসামিকে গ্রেপ্তার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৮৯ বার পঠিত

নেকবর হোসেন:

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ ১৫ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার ছন্দু হোটেলের সামনে থেকে বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ৩৪ বছর বয়সী তকদীর হোসেন বুলেট ওরফে জলিল জেলার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর এলাকার বাসিন্দা।
গ্রেপ্তারের বিষয়টি বৃহস্পতিবার দুপুরে নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান।
তিনি বলেন, গোপন খবর জানতে পেরে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে বুলেটকে আটক করে। গোয়েন্দা পুলিশ দেহ তল্লাশি করে ব্রাজিলের তৈরি ৭.৬৫ বোরের একটি পিস্তল জব্দ করে এবং তার বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় অস্ত্র আইনে মামলা করা হয়।’

তিনি আরও বলেন,এ নিয়ে নতুন মামলাসহ তার বিরুদ্ধে আটটি মাদক, একটি অস্ত্র, দুটি ডাকাতি, দুটি দস্যুতা ও দুটি অন্যান্য অপরাধের মোট ১৬টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার বুলেটকে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD