1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে পল্লী বিদ্যুতের সেবা প্রদান বিষয়ে উঠান বৈঠক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দাউদকান্দিতে পল্লী বিদ্যুতের সেবা প্রদান বিষয়ে উঠান বৈঠক

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪০৪ বার পঠিত

শামীম রায়হান॥

কুমিল্লার দাউদকান্দিতে কুমিল্লা পল্লী বিদ্যু-৩ এর সেবা প্রদান বিষয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় দৈয়াপাড়া গ্রামে নিরাপদ বিদ্যুৎ ব্যবহারে উদ্বুদ্ধকরণ, অভিযোগ প্রতিকার ব্যবস্থা এবং সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পল্লীবিদ্যুতায়ন বোর্ড এবং কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ আয়োজিত এ বৈঠকে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক (প্রশাসন) মোঃ শফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর জেনারেল ম্যানেজার মুহাম্মদ নুরুল হোসাইন, এজিএম(এম.এস) বুলবুল আহম্মেদ, গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নোমান মিয়া সরকার এবং গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ সরকারসহ আরো অনেকেই।

প্রধান অতিথি মোহাম্মদ আলী সুমন বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠনের আগে বিদ্যুতের লোডশেডিং অসহনীয় পর্যায়ে ছিলো। তখন কানসাটে কী ঘটেছিলো সেটা আপনাদের সকলেরই জানা আছে। কিন্তু আওয়ামী লীগ সরকার গঠনের পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিদ্যুতের উৎপাদন অনেকগুণ বেড়েছে। শুধু বিদ্যুৎ নয় সকল ক্ষেত্রেই এ সরকার দেশকে একটা নুতন উচ্চতায় নিয়ে গেছে। সেই উন্নয়নকে ধরে রাখতে হলে আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে আপনারা আওয়ামী লীগকে সরকার গঠনে সর্বাত্মক সহযোগিতা করবেন।

এসময় জিএম নুরুল হোসাইন সকলের উদ্দেশ্যে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান এবং এখন যে কিছুটা লোডশেডিং হচ্ছে এ সময়টায় ধৈর্যধারণের কথা বলেন। তিনি আরও বলেন এই লোডশেডিংটা সাময়িক, ভবিষ্যতে আগের মতোই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ আপনারা পাবেন।
পরে আগত শত শত গ্রাহকদের মাঝে ”নিরাপদ বিদ্যুৎ ব্যবহারে সম্মানিত গ্রাহক সদস্যগণের করণীয়” লিফলেট বিতরণ করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD