1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
তিতাসে আ.লীগের মনোনয়ন প্রত্যাশীর গণসংযোগ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

তিতাসে আ.লীগের মনোনয়ন প্রত্যাশীর গণসংযোগ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৫৭ বার পঠিত

তিতাস প্রতিনিধি:

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার তিতাসে গণসংযোগ করেছেন কুমিল্লা-১ দাউদকান্দি-তিতাস আসনের আ.লীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় আ.লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর।
সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার মজিদপুর ইউনিয়নের দুধঘাটা, দড়িগাও, মোহনপুর,মজিদপুর, মৌটুপী,শিবপুর,শাহপুর ও লালপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে গণসংযোগকালে তিনি এলাকাবাসীর কাছে আ. লীগ সরকারের বিভিন্ন উন্নয়নের কর্মকাণ্ড তুলে ধরে লিফলেট বিতরণ করেন।
এ সময় ইঞ্জিনিয়ার আবদুস সবুর বলেন, শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। এ সরকার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ, মেট্রো রেল নির্মাণ, ফ্লাইওভার নির্মাণ, কৃষিতে সফলতা,
শিক্ষা-স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি, গ্রামীণ রাস্তা-ঘাট ও কালভার্ট নির্মাণসহ অনেক উন্নয়ন করেছেন। আ.লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষ সবাই নিরাপদ,শান্তি ও স্বস্তিতে থাকে। সাথে ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল,কুমিল্লা উত্তর জেলা আ.লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান জয়,সদস্য তোফাজ্জল হোসেন ভূঁইয়া,তিতাস উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি মুন্সি মজিবুর রহমান,সহ-সভাপতি শাহআলম শান্তি,ফজলুল হক প্রধান,যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী নাছির উদ্দিন,ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো.মোসলেম মিয়া সরকার,দপ্তর সম্পাদক মীর শওকত লিটন, কুমিল্লা জেলা পরিষদের সদস্য মুহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম- আহ্বায়ক মো. সারওয়ার হোসেন বাবু,তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক ও সদর কড়িকান্দি ইউপি চেয়ারম্যান মো. সাইফুল আলম মুরাদ, ভিটিকান্দি ইউপি চেয়ারম্যান বাবুল আহমেদ,কুমিল্লা জেলা পরিষদের সাবেক সংরক্ষিত মহিলা সদস্য পারুল আক্তার,কলাকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুল্লা বাহার,উপজেলা আ.লীগের সহ প্রচার সম্পাদক মোবারক হোসেন, সদস্য মো.জালাল খান, কুমিল্লা উত্তর জেলা যুব লীগের সাবেক সদস্য মো.নজরুল ইসলাম কাজল,কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জি.এস সুমন, সাংগঠনিক সম্পাদক মো.দেলোয়ার হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মুকবুল মাহমুদ প্রধান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD