1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট; জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন দেবীদ্বার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট; জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন দেবীদ্বার

  • প্রকাশিতঃ সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬২৯ বার পঠিত

শফিউল আলম রাজীব:

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩ জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে দেবীদ্বারের ক্ষুদে ফুটবলাররা।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে জেলা পর্যায়ের ফাইনাল খেলায় কুমিল্লা সদর দক্ষিণ’কে ৪-০ গোলে হারিয়ে চ্যাপিয়ান হওয়ার গৌরব অর্জন করে দেবীদ্বারের প্রাথমিক পড়ুয়া ক্ষুদে ফুটবলাররা। খেলা পরিচালনা করেন বাফুফে স্বীকৃতি প্রাপ্ত রেফারি আবুল কালাম আজাদ। এর আগে দেবীদ্বারেও উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয় খিরাইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় টিম। বিভাগীয় পর্যায়ে খেলায় অংশগ্রহণ করবে এই ক্ষুদে ফুটবল টিম।

কুমিল্লা জেলা প্রশাসন ও কুমিল্লা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এবং জেলা প্রশাসক খন্দকার মুঃ মুশফিকুর রহমানের সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরষ্কার তোলে দেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ.ক.ম বাহাউদ্দীন বাহার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা সিটি কর্পোরেশন এর মেয়র ও কুমিল্লা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত, জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার), জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD