1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মেঘনা উপজেলার আ"লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১৫ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মেঘনা উপজেলার আ”লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১৫

  • প্রকাশিতঃ সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৩১ বার পঠিত

নেকবর হোসেন:

কুমিল্লার মেঘনা উপজেলার চারিভাঙ্গা ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত দুই পক্ষের সংঘর্ষে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত হয়েছেন । আহত হয়েছেন অন্তত আরো ১৫ জন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও নারায়নগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। মেঘনা থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মোঃ নিজাম চারিভাঙ্গা ইউপি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। সে স্থানীয় নলচর এলাকার মোঃ আব্বাসের পুত্র এবং চালিভাঙ্গা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হুমায়ুন কবিরের ভাই।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, জেলা পরিষদ সদস্য আবদুল কাইয়ুম এবং চালিভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবিরের মধ্যে দীর্ঘদিন ধরেই নানান কারনে দ্বন্দ চলে আসছিলো। এরই সূত্র ধরে সোমবার ভোর রাতে কাইয়ুম গ্রুপ ও হুমায়ুন গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সকাল পর্যন্ত কয়েক দফা গুলি বিনিময় ও টোটা দিয়ে আঘাত পাল্টা আঘাতের ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের বেশির ভাগকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে নাজিমের মৃত্যু হয় বলে আমরা খবর পেয়েছি।
ঢাকা মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, আহতদের বেশিরভাগ টোটাবিদ্ধ হয়ে চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও এর মধ্যে দুয়েকজন গুলি বিদ্ধ রয়েছে।
এই ঘটনায় আহতরা হলেন হলেন- টিটু (৩০), রমজান (৩৫), ইব্রাহীম (২৮), শাকিল (২২), খালেদ হাসান (১৯), দেলোয়ার (৩২), আনিছ সরকার (২৫), সুমন (২৪) , হানিফ (৪৫) ও ওয়াসিম (৩৫)।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো জানান, সকাল থেকে কয়েকদফা সংঘর্ষ হয়। এখন এলাকায় পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD