1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলা, র‍্যালি ও আলোচনা সভা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দাউদকান্দিতে স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলা, র‍্যালি ও আলোচনা সভা

  • প্রকাশিতঃ রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৬১ বার পঠিত

 

 শামীম রায়হান ॥ কুমিল্লার দাউদকান্দিতে স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে৷ পরে দিবসটি উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷

রবিবার(১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের মিলনায়তনের হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা পরিষদের সহযোগীতায় উপজেলা নির্বাহী অফিসার মো.মহিনুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পকির্ত স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল(অব.)সুবিদ আলী ভূঁইয়া এমপি৷

এর আগে স্থানীয় এমপি সুবিদ আলী ভূঁইয়া তিন দিন ব্যাপী উন্নয়ন মেলা উদ্বোধন শেষে র‍্যালিতে অংশ গ্রহন করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন৷

এসময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট আহসান হাবিব চৌধুরী,জেলা পরিষদ সদস্য ও উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি জেবুন নেচ্ছা জেবু,মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার,বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম,সোহরাব হোসেন,মডেল থানার অফিসার ইনচার্জ মো.মোজ্জাম্মেল হক,প্যানেল মেয়র ও উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি রকিব উদ্দিন রকিবসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,শিক্ষক,ছাত্র/ছাত্রী, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ৷

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD