1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামের পাচারকারীর হাত থেকে রক্ষা পেল ৪৫ কাছিম,আটক ১ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চৌদ্দগ্রামের পাচারকারীর হাত থেকে রক্ষা পেল ৪৫ কাছিম,আটক ১

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪২৮ বার পঠিত

নেকবর হোসেন:

কুমিল্লার চৌদ্দগ্রামের হায়দারপুল এলাকায় যাত্রীবাহী বাস থেকে ৪৫টি কাছিম উদ্ধার করেছে পুলিশ।
এ সময় এক কিশোরকে আটক করা হয়েছে।
ঘটনার বিষয়ে বৃহস্পতিবার দুপুরে জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার একটি টিম চট্টগ্রাম-ঢাকামুখী জিএস ট্রাভেলের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালায়। ওই সময় তিনটি ককশিট কার্টনের ভেতর চার প্রজাতির ৪৫টি কাছিম উদ্ধার করা হয়। ওই সময় ১৭ বছরের এক কিশোরকে আটক করা হয়।
বাসের সুপারভাইজার বলেন, ‘কাছিমগুলোকে বস্তাবন্দি করে ফেনী থেকে বাগেরহাটের উদ্দেশে তুলে দেয় এক ব্যক্তি। কিশোরটি কাছিমগুলো নিয়ে যাচ্ছিল।
পুলিশ জানায়, উদ্ধার করা কাছিমগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। কাছিম বহনকারীর বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD