1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ভারত থেকে ফেরার পথে দাউদকান্দি যুবলীগ নেতা হত্যার মামলার আসামি গ্রেপ্তার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ভারত থেকে ফেরার পথে দাউদকান্দি যুবলীগ নেতা হত্যার মামলার আসামি গ্রেপ্তার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪২৮ বার পঠিত

নেকবর হোসেন:

কুমিল্লার তিতাস উপজেলার যুবলীগ নেতা জামাল হোসেন হত্যা মামলার ৫ নং আসামি মোহাম্মদ বাদল রিয়াজকে (৪৮) গ্রেপ্তার করা হয়েছে। ভারত থেকে দেশে ফেরার পথে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে তাঁকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। বুধবার সন্ধ্যা ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান মাহমুদ ভুইয়া।

জামাল হোসেন তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। গত ৩০ এপ্রিল দুর্বৃত্তের গুলিতে নিহত হন তিনি।

গ্রেপ্তার মোহাম্মদ বাদল রিয়াজ কুমিল্লার তিতাস উপজেলার জিরারকান্দি গ্রামের বাসিন্দা। তিনি যুবলীগের আহ্বায়ক জামাল হত্যা মামলার ৫ নং আসামি।

ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, বিকেলের দিকে বাদল ভারতের ভ্রমণ শেষে দেশের ফেরার উদ্দেশ্যে ইমিগ্রেশন করতে আসেন। এ সময় সফটওয়্যারের মাধ্যমে বন্দরে তাঁর ব্ল্যাক লিস্টেড থাকার বিষয়টি ধরা পড়ে। এরপর তাঁকে গ্রেপ্তারের পর আখাউড়া পুলিশকে খবর দেওয়া হয়।

আখাউড়া ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান মাহমুদ ভুইয়া জানান, বাদল একটি হত্যা মামলার আসামি। গ্রেপ্তারের পর ওই ব্যক্তিকে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

গত ৩০ এপ্রিল রাতে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম বাজার বাইতুন নুর জামে মসজিদ এলাকায় বোরকা পড়া তিন দুর্বৃত্ত গুলি করে যুবলীগ নেতা জামাল হোসেনকে হত্যা করে। এ ঘটনায় ২ মে রাতে জামাল হোসেনের স্ত্রী পপি আক্তার বাদী হয়ে দাউদকান্দি থানায় নয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা সাত থেকে আটজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

ঘটনায় আলাদা কয়েকটি অভিযানে একজন শ্যুটারসহ মোট ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ ও র‌্যাব বাহিনী। এছাড়া ছাত্রলীগ নেতা মাজহারুল হক সৈকতের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দু’টি পিস্তল ও একটি রিভলবার উদ্ধার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ মামলায় কয়েকজন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিও রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD