1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ৭৫ জনের ডেঙ্গু শনাক্ত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ৭৫ জনের ডেঙ্গু শনাক্ত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৬৪ বার পঠিত
_upscale

নেকবর হোসেন:

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ৭৫ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। জেলা সিভিল সার্জন ডাঃ নাছিমা আক্তার মঙ্গলবার বেলা ১২ টায় এতথ্য নিশ্চিত করেছেন। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী সোমবার (১১ সেপ্টেম্বর ) সকাল ৯টা থেকে (মঙ্গলবার ১২ সেপ্টেম্বর ) সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পরীক্ষা করানো ৭৫টি নমুনা ডেঙ্গু শনাক্ত হয়েছে।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৩জন, তিতাস স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে ০৯জন,জেনারেল হাসপাতাল ০৫ জন,মুরাদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে একজন,নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্সে একজন,বুড়িচং স্বাস্থ্য কমপ্লেক্সে একজন,চান্দিনা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন,ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে একজন,লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্সে ০৬জন, দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন,সেন্ট্রাল মেডিকেল একজন, মালিগাওস্বাস্থ্য কমপ্লেক্সে দুই জন,মেডিকেল ইস্টার্ন তিনজন,বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে একজন,হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন।ডেঙ্গুর বৃদ্ধির পর থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়ে সেবা নেয়া রোগীর সংখ্যা ২৭৪৯জন। এদিকে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন প্রায় ১৭২ জন। এর মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৩জন,মুরাদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে একজন,ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন, বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন,চান্দিনা স্বাস্থ্য কমপ্লেক্সে ০৫জন,ইস্টার্ন মেডিকেল একজন,বুড়িচং স্বাস্থ্য কমপ্লেক্সে একজন,দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন,সেন্ট্রাল মেডিকেল একজন,মালিগাও স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্সে একজন,জেনারেল হাসপাতাল ০২জন,তিতাস স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী জানিয়েছেন,ডেঙ্গু মৌসুম চলতে থাকার কারণে বর্তমান সময়ে যে কারো শরীরে অস্বাভাবিক কোন উপসর্গ দেখা দিলে দেরি না করে তার একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ডেঙ্গু পরীক্ষা করানো উচিত। অথবা নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে চলে আসুন। ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সবাই সচেতন থাকুন। বাড়ির আঙ্গিনা পরিস্কার রাখুন। কোথাও পানি জমে থাকতে দেবেন না। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপতালে ডেঙ্গু রোগের চিকিৎসার জন্য আলাদা ইউনিট করা হয়েছে। তেমনি বহির্বিভাগে আলাদাভাবে ডেঙ্গুর প্রতিরোধে বা করণীয় বিষয়ে পরামর্শ কেন্দ্র খোলা হয়েছে। এখানে যারাই জ্বরে আক্রান্ত কিংবা ডেঙ্গু সন্দেহে থাকবেন তারা ওই পরামর্শ কেন্দ্রে কথা বলতে পারবেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD