1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় ০৫ ফার্মেসীকে ৪০ হাজার টাকা অর্থদন্ড - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় ০৫ ফার্মেসীকে ৪০ হাজার টাকা অর্থদন্ড

  • প্রকাশিতঃ সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৪৮ বার পঠিত

 

ব্রাক্ষ্মণপাড়া প্রতিনিধি।।  ১১ সোমবার সেপ্টেম্বর ২০২৩ তারিখ সোমবার ব্রাহ্মণপাড়া বাজারে মিসব্র‍্যান্ডেড ওষুধ, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও লাইসেন্সবিহীন ফার্মেসীর বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ অভিযানের নেতৃত্ব সহকারী কমিশনার (ভূমি)।

মোঃ রেজাউল হক শাকিল।।

এসময় ব্রাহ্মণপাড়া বাজারে ইসলামিয়া মেডিক্যাল এর স্বত্তাধিকারী মোঃ মিজানুর রহমান কে ফার্মাসিস্ট না থাকার অপরাধে ৮,০০০/- টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। নিউ চিশতিয়া মেডিক্যাল এর মোঃ খোরশেদ আলম ভূঁইয়া কে রেফ্রিজারেটরে তাপমাত্রা নিয়ন্ত্রণ না থাকায় ও ফার্মাসিস্ট না থাকার অপরাধে ৮,০০০/- টাকা, মা-মনি মেডিক্যালের মালিক আবু ইউসুফকে ফার্মাসিস্ট না থাকার অপরাধে ৮,০০০/- টাকা, নিউ লিজা মেডিক্যালের মালিক আবুল কালাম কে লাইসেন্স না থাকায় ১০,০০০/- টাকা, চিশতিয়া ভেটেনিরারি ট্রেডার্স এর মালিক আবুল হোসেন ভূঁইয়া কে ফার্মাসিস্ট না থাকায় এবং ঔষধ সংরক্ষণ ব্যবস্থা সন্তোষজনক না থাকার অপরাধে ৬,০০০/- টাকা অর্থদন্ডে দন্ডিত করা করা হয়।

অভিযানে ঔষধ প্রশাসন অধিদপ্তর এর কুমিল্লা জেলার সহকারী পরিচালক সালমা সিদ্দিকা, ব্রাহ্মণপাড়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD