1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচং ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের টাওয়ারে যুবক,২ঘণ্টা পর উদ্ধার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বুড়িচং ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের টাওয়ারে যুবক,২ঘণ্টা পর উদ্ধার

  • প্রকাশিতঃ সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪০২ বার পঠিত

নেকবর হোসেন:

কুমিল্লার বুড়িচং উপজেলার ভরাসার বাজার এলাকার কাছে ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের টাওয়ারের চূড়ায় উঠে পড়া নাসির উদ্দীন নামের যুবককে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের লিডার জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, রোববার সকাল সাড়ে ১০টার দিকে এক যুবককে টাওয়ারের চূড়ায় উঠে পা দোলাতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে টানা দুই ঘণ্টার প্রচেষ্টায় ওই যুবককে উদ্ধার করেন। তিনি নিজের নাম ছাড়া কিছুই বলতে পারেননি। তাকে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নেয়া হয়।
ইউএনও সাহিদা আক্তার বলেন, ‘এই ছেলেটা আগেও একবার টাওয়ারে উঠেছিল। ছেলেটা অপ্রকৃতিস্থ। তার বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে। তার বাড়ির ঠিকানা পেলে তার জন্য যা করার দরকার হয় করব।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD