1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চান্দিনায় ইয়াবাসহ আটক ১ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চান্দিনায় ইয়াবাসহ আটক ১

  • প্রকাশিতঃ রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫১৩ বার পঠিত

নেকবর হোসেন:

কুমিল্লার চান্দিনায় ইয়াবা ট্যাবলেটসহ ওমর আলী (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১।
গোপন সংবাদের ভিত্তিতে ৯ সেপ্টেম্বর সকালে চান্দিনা উপজেলার মাধাইয়া বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা। উক্ত অভিযানে ১৩ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আটক হওয়া মাদক কারবারি সিরাজগঞ্জ জেলার বেলকুঁচি উপজেলার কোনাবাড়ী গ্রামের মৃত. আব্দুস সাত্তার সরকারের ছেলে।
রবিবার (১০ সেপ্টেম্বর) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
র‌্যাব জানায়, সে দীর্ঘদিন যাবৎ সিরাজগঞ্জ, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে চান্দিনা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD