1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় কাকড়ি নদীর ধারে বস্তা বন্দী এক কন্যা শিশু উদ্ধার - Dainik Cumilla
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় কাকড়ি নদীর ধারে বস্তা বন্দী এক কন্যা শিশু উদ্ধার

  • প্রকাশিতঃ শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩১৭ বার পঠিত

নেকবর হোসেন:

কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগর ইউনিয়নে রামচন্দ্রপুর এলাকার কলাবাগান বাজারে কাকড়ি নদীর ধারে বস্তাবন্দী অবস্থায় ওই নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করেছে এলাকাবাসী।
রামপুরনচন্দ্রপুর গ্রামের বাসিন্দা নূর হোসাইন রাজিব জানান, শুক্রবার বিকেল আনুমানিক সাড়ে তিনটার দিকে স্থানীয় এক কৃষক হানিফ মিয়া নদীর ধারে কচুর ফুল সংগ্রহ করতে গেলে দেখতে একটি সাদা বস্তা দেখতে পায়। পরে এতে কিছু একটা থাকতে পেরে সন্দেহ হওয়ায় স্থানীয়দের জানালে লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে। সাথে সাথেই শিশুটিকে স্থানীয় এক চিকিৎসকের কাছে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। পরে রামচন্দ্রপুর গ্রামের সাখাওয়াত হোসেন সবুজ দম্পতির কাছে শিশুটিকে রাখা হয়।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা বলেন, আমরা বিষয়টির খোঁজখবর নিয়েছি এবং আপাতত শিশুটিকে সবুজ দম্পতির কাছে রাখা হয়েছে। আগামীকাল শনিবার তার বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সমাজসেবা অধিদপ্তর।
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ জানান, শিশুটির আনুমানিক বয়স ৩-৪ দিন। তাই তাকে মায়ের দুধ খাওয়ানোর জন্য আপাতত সবুজ ও তার স্ত্রীর হেফাজতে রাখা হয়েছে। শনিবার আমরা তার বিষয়ে আরো তথ্য সংগ্রহ করে এবং স্থানীয় জন প্রতিনিধিদের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নিব।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD