1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় বিলুপ্তির পথে গ্রামীণ ঐতিহ্য বেলজাল - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় বিলুপ্তির পথে গ্রামীণ ঐতিহ্য বেলজাল

  • প্রকাশিতঃ শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৪৫ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সংস্কারের অভাবে খালগুলো নাব্যতা হারিয়েছে বহু আগেই। খালে খালে বেলজাল পেতে একসময় দেশি প্রজাতির বিভিন্ন প্রকারের মাছ ধরার প্রবণতা থাকলেও আজ তা বিলুপ্তির পথে। উপজেলার বিভিন্ন এলাকায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার খালগুলো নাব্যতা হারিয়েছে সংস্কারের অভাবে। অপরিকল্পিতভাবে বাড়িঘর নির্মাণ ও অবৈধভাবে রাস্তাঘাট তৈরির কারণেও উপজেলার খালগুলো দিন দিন সংকোচিত হয়ে গেছে। কোথাও কোথাও অস্তিত্বও বিলীন হয়ে গেছে প্রাচীন কাল থেকে বয়ে যাওয়া গ্রামীণ খাল। আর যে কারণে বহুবছরের পুরনো বেলজাল পেতে মাছ ধরার দৃশ্য এখন প্রায় দুর্লভ।

উপজেলার সিদলাই ইউনিয়নের মধ্য সিদলাই এলাকার মনু মিয়া জানান, একসময় এই বেলজাল পেতে অনেকেই জীবিকা নির্বাহ করতেন। অধিকাংশ জায়গায় বিভিন্ন কারণে খালগুলো মরে যাওয়ায় খালে খালে নেই পানির স্রোত, তাই এখন এই পেশার সাথে জড়িতরা অন্য পেশায় জড়িয়ে পড়েছে। বেলজাল না-থাকায় এখন আর আগের মতো বিভিন্ন প্রকারের মাছও পাওয়া যায় না।

এ ব্যাপারে সিদলাই আমির হোসেন জোবেদা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম বলেন, “একসময় খাল-বিলের পানিতে বিভিন্ন প্রকারের দেশি ছোট বড় মাছ বেলজালের মাধ্যমে পাওয়া যেতো। খাল সংস্কারের অভাবে এখন আর বেলজাল না-থাকায় এসব মাছ আর তেমন পাওয়া যায় না।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD