1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রসাদ বিতরণ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রসাদ বিতরণ

  • প্রকাশিতঃ বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৬০ বার পঠিত

স্টাফ রিপোর্টার।।

বুধবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুমিল্লা মহেশাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার আয়োজনে শ্রী শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রসাদ বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মফিজুর রহমান বাবলু এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কুমিল্লা জেলা পরিষদ এর প্যানেল চেয়ারম্যান ও কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ ও কুসিক প্যানেল মেয়র ১১নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর আল আমিন সাদী এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- কুমিল্লা শ্রীকাইল ডিগ্রি কলেজের অধ্যাপক (অবঃ) শ্যামা প্রসাদ ভট্টাচার্য। এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর ও জন্মাষ্টমী উদযাপন উপ কমিটির আহবায়ক শ্রী প্রদীপ কুমার সাহা’র সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার সভাপতি শ্রী শিব প্রসাদ রায় ও স্বাগত বক্তব্য রাখেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার সাধারণ সম্পাদক শ্রী অচিন্ত্য দাশ টিটু এবং মহেশাঙ্গণ লোকনাথ স্মৃতি তর্পণ সংঘের সভাপতি ননী গোপাল পাল। এ সময় শতশত ভক্ত-শ্রোতার সমাগম ঘটে।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- পূজা উদযাপন পরিষদ নেতা সঞ্জয় কুমার রায়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD