1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় আগাম সবজি চাষে ব্যস্ত কৃষকেরা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় আগাম সবজি চাষে ব্যস্ত কৃষকেরা

  • প্রকাশিতঃ বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৫৫ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শীতকালীন সবজির আগাম চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। আগাম শাকসবজি বাজারে তুলতে নিরলসভাবে কাজ করছেন তারা। আগাম সবজি চাষে বেশি টাকা আয় করা সম্ভব সেই দিক মাথায় রেখেই ব্যস্ত সময় পার করছেন চাষীরা।
এ বছর চলতি মৌসুমে ব্রাহ্মণপাড়ায় ৩২৮ হেক্টর জমিতে শীতকালীন সবজির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রা আরও বাড়ারও সম্ভাবনা কথা জানান উপজেলা কৃষি বিভাগ।
উপজেলার বিভিন্ন মাঠে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিভিন্ন জাতের সবজি চাষ শুরু করেছেন কৃষক। এসব খেত পরিচর্যা করছেন তারা। কৃষকরা জানান, এ বছর আবহাওয়া অনুকূলে থাকলে ওই অঞ্চলে আগাম জাতের সবজির উৎপাদন ভালো হবে। এ বছর উপজেলার বিভিন্ন এলাকার মাঠজুড়ে চাষ করা হয়েছে শিম, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, ক্যাপসিকাম, মুলা, ধুন্দুল, লাউ, লালশাক,পালংশাক ও নানা ধরনের সবুজ শাকসবজি। আগাম শীতকালীন সবজি চাষ করলে বাজারে বেশি দাম পাওয়া যায়। তাই পুরোদমে চলছে মাঠ প্রস্তুত, বীজ বপন, চারা রোপণ ও পরিচর্যার কাজ।
স্থানীয় কৃষক সোহেল রানা বলেন, এ বছর শীতকালীন সবজি উৎপাদন করে উপযুক্ত সময়ের আগেই আমরা সবজি বাজারে তুলতে চাই। এ জন্য একটু আগেভাগে সবজি চাষ শুরু করেছি। আশা করছি আবহাওয়া অনুকূলে থাকবে এবং ভালো ফলন ও দাম পাবো।
চাষি সরু মিয়া বলেন, টমেটো, পুঁইশাক, শশা, ফুলকপি ও মুলা চাষ করতে জমি প্রস্তুত করেছি। চারাও রোপণ উপযোগী হয়ে উঠেছে। আবহাওয়া ভালো পেলে নিজেদের চাহিদা মিটিয়ে এসব সবজি বাজারেও বিক্রি করতে পারবো।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কৃষিবিদ মাহবুবুল হাসান কালবেলাকে বলেন, ‘ শীতকালীন শাকসবজি উৎপাদনে কৃষি বিভাগ কৃষকের সঙ্গে সরাসরি মাঠে কাজ করছে। বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে কৃষক আগাম সবজি চাষে লাভবান হবেন। আশা করছি আমরা আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবো।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD