1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
শেখ হাসিনার নেতৃত্বে আগামী ৪১ সালের মধ্যেই আজকের শিশুরা একটি ধনী দেশের নাগরিক হবে - এমপি বাহার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

শেখ হাসিনার নেতৃত্বে আগামী ৪১ সালের মধ্যেই আজকের শিশুরা একটি ধনী দেশের নাগরিক হবে – এমপি বাহার

  • প্রকাশিতঃ বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৯৮ বার পঠিত

নেকবর হোসেন

আজকে এক মহান দিন,যখন মানুষের মধ্যে বিশৃঙ্খলতা ছিল, অত্যাচার ছিল,অবিচার ছিল, মানুষের মধ্যে যখন কোন সাম্যের ব্যবস্থা ছিল না,কংশর অত্যাচারে নির্যাতনে যখন মানুষ দিশেহারা ঠিক সেই সময় এই দিনে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। এই শ্রীকৃষ্ণের জন্মের সাথে সাথে সারা বিশ্বে এক শান্তির বার্তা বহন করেন। আমরা যখন মুক্তিযুদ্ধ করেছিলাম জাতীর জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে, আমি এই বিশ্বাস নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম,যে আমরা এক সুন্দর দেশ তৈরি করব। যে দেশের মালিক হবে বাঙ্গালিরা, যে দেশের মালিক হবে সকল ধর্মের মানুষেরা,আমাদের প্রিয় নেতা জাতীর জনক বঙ্গবন্ধু বিশ্বাস করতেন ধর্ম যার যার রাষ্ট্র সকলের, উৎসব সকলের, আমরা শান্তিতে সকল উৎসব উদযাপন করবো। গতকাল ৬ সেপ্টেম্বর সকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার আয়োজনে রানীর বাজার রাম ঠাকুর আশ্রমের সামনে শ্রী শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার এসব কথা বলেন। সংসদ সদস্য আরও বলেন আন্তর্জাতিক চক্রান্ত শুরু হয়েছে আওয়ামীলীগের বিরুদ্ধে, আন্তর্জাতিক চক্রান্ত শুরু হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। আজকে আপনারা দেখছেন বাংলাদেশের উন্নয়ন দেখে আমেরিকা নাখোস, আমেরিকা এখন বাংলাদেশকে নিয়ে ষরযন্ত্র শুরু করেছে। যতই ষড়যন্ত্র করা হউক আল্লাহর রহমতে শেখ হাসিনার নেতৃত্বে এ দেশের উন্নয়ন থামানো যাবে না, শেখ হাসিনার নেতৃত্বে আগামী ৪১ সালের মধ্যেই আজকের শিশুরা একটি ধনী দেশের নাগরিক হবে। আলোচনা সভা শেষে জন্মাষ্টমীর বেলুন উড়িয়ে উদ্বোধন করেন ও র‌্যালীতে অংশগ্রহণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
জন্মাষ্টমী উদযাপন উপকমিটির আহŸায়ক শ্রী প্রদীপ কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ কামরান হোসেন, কুমিল্লা মহানগর আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও ৯নং ওয়ার্ড কাউন্সিলর জমির উদ্দিন খাঁন জম্পী, কুমিল্লা মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি শিব প্রসাদ রায়, ১০নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মঞ্জুর কাদের মনি, কুমিল্লা মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অচিন্ত্য দাস টিটু সহ আরও অনেকে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD