1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মুরাদনগর উপজেলা সহকারী কমিশনারের বিদায় সংবধর্না - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মুরাদনগর উপজেলা সহকারী কমিশনারের বিদায় সংবধর্না

  • প্রকাশিতঃ সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৭৬ বার পঠিত

মোঃ মোশাররফ হোসেন মনির, মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা ঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) নাজমুল হুদার কর্মস্থল বদলীজনিত বিদায় সংবধর্না আনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় উপজেলার কাজী নজরুল মিলনায়তনে এই বিদায় সংবধর্না আনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দীন ভূঞা জনীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।
বাঙ্গরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন ও দিলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শারমীন ফাতেমার সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন, বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হুদা, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক কাজী আবুল খায়ের, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারি ইবনে জলিল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন অর রশিদ, উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এনামুল হক, কোড়েরপাড় ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, মুরাদনগর সহকারি কমিশনার অফিসের কাননগো মোঃ সেলিম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি তাজুল ইসলাম, মুরাদনগর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহবুব আলম আরিফ, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদ গাজী উল হক চৌধুরী প্রমূখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD