1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় মাদক সেবন করে কলেজ ছাত্রীদের ইভটিজিং করায় এক তরুণের কারাদণ্ড - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় মাদক সেবন করে কলেজ ছাত্রীদের ইভটিজিং করায় এক তরুণের কারাদণ্ড

  • প্রকাশিতঃ রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৯৭ বার পঠিত

তাপস চন্দ্র সরকার:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক সেবন করে জনশান্তি বিনষ্ট ও কলেজ ছাত্রীকে ইভটিজিং করার অভিযোগে মো. ইয়াসিন খন্দকার নামের এক তরুণকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুরে উপজেলা মাধবপুর আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের ফাউন্ডেশন কলেজের সামনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়।

এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কাউছার হামিদ। এছাড়া পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলামের নেতৃত্ব ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করেন।

কারাদণ্ড হওয়া তরুণ মো. ইয়াসিন খন্দকার (২৪) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ঘাববাড়ি গ্রামের মো. লিটন খন্দকারের ছেলে।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কাউছার হামিদ বলেন, মো. ইয়াসিন খন্দকার উপজেলার মাধবপুর আলহাজ্ব আবু জাহের ফাউন্ডেশন কলেজের সামনে মাদক সেবন করে একাধিক কলেজ ছাত্রীকে ইভটিজিং করে। খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এসময় দন্ডবিধি, ১৮৬০ এর ৫০৯ ধারা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় ইভটিজিং ও মাদকাসক্ত হয়ে জনশান্তি বিনষ্ট করায় ইয়াসিন খন্দকারকে এক মাসের কারাদণ্ড দুইশো টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD