1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় কর্মব্যস্ততা বেড়েছে কৃষকের - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় কর্মব্যস্ততা বেড়েছে কৃষকের

  • প্রকাশিতঃ রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪০০ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল:

ব্রাহ্মণপাড়া উপজেলার প্রতিটি গ্রামে কৃষকরা এখন ব্যস্ত সময় পার করছেন। একদিকে সোনালি আউশধান কেটে ঘরে তোলা অন্যদিকে আমন ধান চাষের জন্য জমি প্রস্তুত, বীজতলা থেকে চাড়া তোলা ও রোপণ করা। সময়ের কাজ যথা সময়ে শেষ করতে মহা ব্যস্ততায় দিন পার করছেন কৃষকেরা।

সরেজমিনে উপজেলার বিভিন্ন মাঠে গিয়ে দেখা গেছে, একদল কৃষক আউশের সোনালি পাকাধান কেটে ঘরে তুলছেন। ট্রাক্টর দিয়ে হালচাষ করে আমন ধান আবাদের জন্য কেউ কেউ জমি প্রস্তুত করছেন। কোথাও আবার রোপা-আমন ধানের বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষক। কেই কেউ আগাম আমন ধানের চারা রোপণে ব্যস্ত। মাঠজুড়ে এক মনোরম পরিবেশ। তবে এ বছর আমনধান চাষের জন্য আবহাওয়া এখনও অনুকূলে নেই জানান কৃষকরা।

উপজেলা কৃষি বিভাগ সুত্রে জানা গেছে, এ বছর এ উপজেলায় চলতি আমন মৌসুমে ৫ হাজার ৪ শত ২৯ হেক্টর জমিতে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। আবহাওয়া অনুকূলে আসলে লক্ষ্যমাত্রা অনায়াসেই অর্জিত হবে বলেও আশা করছেন কৃষি বিভাগ। তবে এ বছর যথাসময়ে বীজতলা তৈরি করতে পারেনি অনেক কৃষক। এ বছর আমনের বীজ তলার লক্ষ্যমাত্রা ছিল ২৯০ হেক্টর, অর্জিত হয়েছে ২৮২ হেক্টর। যার ফলে জমি আবাদে ধানের চারার কিছুটা সংকট দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সে ক্ষেত্রে পার্শ্ববর্তী উপজেলা থেকে ধানের চারা সংগ্রহের পরিকল্পনাও রেখেছেন উপজেলা কৃষি বিভাগ।

কৃষকরা জানান, জমিতে বৃষ্টির পানি জমা থাকার কারণে তারা শুধু হালচাষের টাকা ও শ্রমিক মজুরী দিয়েই তাদের জমি রোপন করতে পারছেন। আগাম আমন ধানের চারা রোপণে জমিতে পানির তেমন স্বল্পতা নেই।
উপজেলার সদর ইউনিয়নের নাইঘর এলাকার কৃষক সোলেমান মিয়া জানান, এ বছর ৩০ শতক জমি আমন ধানের চারা লাগানোর জন্য প্রস্তুত করেছি। ধানের চারাও বেড়ে উঠছে। খুব শীঘ্রই চারা রোপণের উপযোগী হয়ে উঠবে। আশা করছি কয়েকদিনের মধ্যেই আমনের চারা রোপণ করতে পারব।

উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ এলাকার কৃষক মতি মিয়া বলেন, আউশধান কাটা ও ঘরে তোলার পাশাপাশি আমন ধানের চারা রোপণ করতে জমি প্রস্তুত করার কাজও করছি। আমাদের এখন খুব ব্যস্ততার মধ্যে সময় কাটছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহবুবুল আলম বলেন, চলতি আমন মৌসুমে আবহাওয়া অনুকূলে না থাকার কারণে বীজ তলায় আমাদের কিছুটা ঘাটতি আছে। আশা করছি শীঘ্রই আবহাওয়া আমন চাষের উপযোগী হয়ে উঠবে। বীজ তলার ঘাটতি পূরণেও আগাম পরিকল্পনা নিয়ে রেখেছি। সকল সংকট কাটিয়ে আশা করছি আমরা আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হব।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD