1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বরুড়ার খোরশেদ হত্যা মামলার কামাল ও কালুকে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বরুড়ার খোরশেদ হত্যা মামলার কামাল ও কালুকে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার

  • প্রকাশিতঃ রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৯৫ বার পঠিত

নেকবর হোসেন:

কুমিল্লা বরুড়ার খোরশেদ হত্যা মামলা দায়ের করার মাত্র ৪৮ঘণ্টার মধ্যে দুই আসামিকে আটক করেছে বরুড়া থানা পুলিশ।
রোববার (৩ সেপ্টেম্বর)সকালে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তর্থ্যের ভিত্তিতে বরুড়া থানা পুলিশের একটি দল উপজেলার জালগাওঁ ও ভৈষখোলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বরুড়া থানার ওসি ফিরোজ আহমেদ জানান- পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএমবার এর সার্বিক দিক নির্দেশনায় তথ্য প্রযুক্তি ও গুপ্তচরের মাধ্যমে নিশ্চিত হয়ে বরুড়ার জালগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে ভাড়াটিয়া সন্ত্রাসী জায়গা সম্পত্তির বিরোধীর জের খোরশেদ হত্যা মামলার ৫নং আসামী দেলোয়ার হোসেন কালু (৩৮)কে ভবানীপুরের ভৈষখোলা মোড়ে রাস্তা থেকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে দেশীয় তৈরী পাইপগান ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। অপর অভিযানে কুমিল্লা সদর এলাকা থেকে এজাহার নামীয় ২নং আসামী মোঃ মোস্তফা কামাল (৪৫)গ্রেপ্তার করে পুলিশ।
হত্যা মামলার অন্যসব আসামিদেরকে গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যহত রয়েছে। দ্রুত গ্রেপ্তার করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।উল্লেখ্য যে , গত শুক্রবার সাড়ে ৯টার দিকে কুমিল্লার বরুড়ার জালগাঁও গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের দুপক্ষের সংঘর্ষে খোরশেদ আলম ও আবদুস সাত্তার দুজন নিহত হন। এ ঘটনায় আহত তিনজন ঢাকায় হাসপাতালে চিকিৎসার্ধীন রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD